ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই নিয়ে ছড়ানো তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বললেন প্রেস সচিব

সামাজিক যোগাযোগ মাধ্যমে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির যে খবর ছড়িয়ে পড়েছে, সেটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ হিসেবে নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে সশস্ত্র বাহিনীর অন্য কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির কোনো পরিকল্পনা তাদের নেই।

প্রেস সচিব এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের মিথ্যাচারের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণ এবং বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করা। আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা হিসেবেই এই বিদ্বেষপূর্ণ গুজব ছড়ানো হচ্ছে।

শফিকুল আলম আরও স্পষ্ট করেন যে, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং এই সংস্থাকে বিলুপ্ত না করে এর সংস্কারের মাধ্যমে ট্রান্সবর্ডার ও বহির্বিশ্বের গোয়েন্দা কার্যক্রমে এর সক্ষমতা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই নিয়ে ছড়ানো তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বললেন প্রেস সচিব

আপডেট সময় : ১০:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫