ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ব্যতীত কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশপ্রেম।

রবিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা একটি এমন শক্তি যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। তাই সময়ের যথাযথ মূল্য দিয়ে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে।

কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞানার্জন, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী শহীদ জিয়া মুক্তিযোদ্ধা ও জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬