চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোরে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শোকবার্তায় তিনি বলেন, বাবলু জেলা বিএনপির অত্যন্ত বিচক্ষণ নেতা ছিলেন এবং তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জানান, রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাহবুব আনোয়ার বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে জানাজায় অংশ নেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
রিপোর্টারের নাম 























