কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করে জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে পরীক্ষাটি চলে সাড়ে ১২টা পর্যন্ত। এই মেধা অন্বেষণ পরীক্ষায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
আয়োজক জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েত ভূঁইয়া মোহন বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, পড়াশোনায় গতি আনা এবং তাদের পুনরায় পড়াশোনার টেবিলে ফেরাতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, বিজয়ীদের পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্যই সৌজন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এই ধরনের উদ্যোগকে নিঃসন্দেহে প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
রিপোর্টারের নাম 





















