ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবি: এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল (২৫ জুলাই ২০২৬) সন্ধ্যায়।

জানা গেছে, তিন্দু বাজার থেকে হিল টপ ট্রেকার নামক একটি গ্রুপের ১৩ জন পর্যটক দুটি ইঞ্জিন চালিত নৌকাযোগে সাওদাং পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রথম নৌকায় ছয়জন এবং দ্বিতীয় নৌকায় সাতজন পর্যটক ছিলেন। প্রথম নৌকাটি নিরাপদে গন্তব্যে পৌঁছালেও, সাতজন পর্যটক বহনকারী দ্বিতীয় নৌকাটি রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর স্রোতের টানে পাথরে ধাক্কা লেগে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, উল্টে যাওয়া নৌকায় থাকা সাতজনের মধ্যে ছয়জন লাইফ জ্যাকেট পরেছিলেন। লাইফ জ্যাকেটের সাহায্যে তারা কোনোমতে প্রাণে বাঁচতে পারলেও, লাইফ জ্যাকেট ছাড়া থাকা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নিখোঁজ রয়েছেন।

ঘটনার পর থানচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযানে যাওয়ার কথা থাকলেও, ডুবুরি না থাকায় তারা যেতে পারেনি। তবে, ৩৮ বিজিবির অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে আট সদস্যের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে চারজন পর্যটককে উদ্ধার করে টেন্ডুমুখ বিজিবি নৌ ঘাটে নিয়ে আসে। বাকি আটজন পর্যটক বড়পাথর সংলগ্ন বাঘের মুখ এলাকায় একটি রিসোর্টে অবস্থান করছেন।

নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের পরিচয় জানা গেছে। তিনি ময়মনসিংহের মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে।

গতকাল সন্ধ্যায় থানচি গাইড অফিস থেকে ১২ জন গাইড সদস্য দুটি নৌকাযোগে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য বড়পাথর এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৮৭ লাখ টাকার সড়ক ১৫ দিনেই বিধ্বস্ত: ক্ষোভ স্থানীয়দের

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবি: এক পর্যটক নিখোঁজ

আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬