ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) দ্বিতীয়বার আলোচনায় বসেছে। শনিবার দিল্লির ভিপি হাউসে দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

বৈঠকে সরকারের পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপির মুখপাত্ররা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সরকার এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়নি। তবে, পদত্যাগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র আরও একদিন সময় চেয়েছে। আজ শনিবার ফের দুই পক্ষের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি, সরকার দ্রুত তাকে অপসারণ করবে। সরকার দুটি দাবিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে: আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নিখোঁজ ব্যক্তির লাশ ডোবা থেকে উদ্ধার, মৃগী রোগী ছিলেন বলে জানাল পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

আপডেট সময় : ০৪:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬