ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ

ভারতে চলমান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্রতর হচ্ছে। দিল্লির জন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। শুক্রবার কলকাতার শিয়ালদহ এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে কয়েক হাজার শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে প্রশ্নপত্র ফাঁসের যে সংস্কৃতি তৈরি হয়েছে তা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য চরম হুমকি। শিয়ালদহের এই সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির সমালোচনা করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ আর এই অনিয়ম মেনে নেবে না। কলকাতার এই বিশাল জনসমাগম ভারতের জাতীয় পর্যায়ের এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬