ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: দেশে ফিরেই সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হওয়ার মধ্যেই থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফেরার পর তিনি আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে একটি সংবাদ সম্মেলন করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন। তার এই আকস্মিক দেশে ফেরা এবং সংবাদ সম্মেলনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই পরিস্থিতিতে স্পিকারের সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে কয়েলের আগুনে দগ্ধ দম্পতি, জীবন রক্ষায় লড়ছেন বার্ন ইউনিটে

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: দেশে ফিরেই সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

আপডেট সময় : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬