ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম টিপুর নিয়োগ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড-২ পদমর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

নিয়োগের শর্তানুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। কাজী রওনাকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের এই কৃতি সন্তানের নিয়োগে স্থানীয়দের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থায় তার অভিজ্ঞতা ও দক্ষতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম টিপুর নিয়োগ

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬