ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন: শিক্ষার্থীদের যন্তর মন্তরে যেতে নিষেধ করল জেএনইউ ও ডিইউ

ভারতে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন দমনে কঠোর অবস্থানে নিয়েছে দিল্লির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) তাদের শিক্ষার্থীদের দিল্লির যন্তর মন্তর এলাকায় আয়োজিত কোনো সমাবেশে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে।

জেএনইউ কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ না করলে এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর এমন নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি মন্তব্য করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এভাবে হুমকি দিতে পারে না। মূলত প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন এখন ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে, যা দেশটির শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন: শিক্ষার্থীদের যন্তর মন্তরে যেতে নিষেধ করল জেএনইউ ও ডিইউ

আপডেট সময় : ০৬:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬