২০২৬ সালে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বড় সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পুরুষ ও নারী—উভয় বিভাগেই বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। বাকি ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক রাউন্ডে লড়বে এবং সেখান থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্ট আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
নারী বিভাগেও সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে চীন। অন্যদিকে ভারত জাপানের বিরুদ্ধে, শ্রীলঙ্কা মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান থাইল্যান্ডের বিপক্ষে লড়বে। মেয়েদের ক্রিকেট ইভেন্টটি চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ার এই মেগা আসরে পদক জয়ের লক্ষ্যে দুই বিভাগেই শক্তিশালী দল পাঠাবে বাংলাদেশ।
রিপোর্টারের নাম 

























