ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে একযোগে বদলি

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনা ও কমিটির সঙ্গে যুক্ত সাতজন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের ওএসডি করে পরবর্তীতে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলীকৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনসহ আরও তিন শিক্ষক। এদের মধ্যে কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মোহাম্মদ মহসীন শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে উপাধ্যক্ষ জহিরুল আলম সরাসরি পরীক্ষা ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই প্রবল বৃষ্টির কারণে কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হলে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। সেই সময় স্থানীয় প্রশাসনের উদ্যোগে নৌকা ও ভ্যানগাড়িতে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনার পর দেশজুড়ে আলোচনা শুরু হয় এবং পরীক্ষার্থীরাও আন্দোলনে নামে। পরবর্তীতে ওই পরীক্ষাকেন্দ্রটি ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটক টানতে দুবাই সরকারের বড় ঘোষণা, বন্ধুকে আমন্ত্রণ জানালেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে একযোগে বদলি

আপডেট সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬