ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এলসির মাধ্যমে আমদানিকৃত জিরা জব্দ: মালামাল ফেরতের দাবিতে ব্যবসায়ীর আবেদন

ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে বৈধভাবে আমদানি করা ৬ হাজার ৩০০ কেজি জিরা জব্দের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামের কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন এক ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, সরকারি নির্ধারিত সব ধরনের শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করে আমদানি করা ২১০ বস্তা জিরা বিজিবি বেআইনিভাবে জব্দ করেছে। এর ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আফজালুর রহমান এই আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার প্রতিষ্ঠান ‘আফসানা স্টোর ক্রাশার’-এর নামে বৈধ আমদানি-রপ্তানি লাইসেন্স রয়েছে। গত ১৬ জুলাই তামাবিল স্থলবন্দর দিয়ে ৩০০ বস্তা জিরা আমদানি করার পর ১৯ জুলাই প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করে মালামাল নিজ গুদামে নিয়ে যান। পরবর্তীতে গত ২২ জুলাই ঢাকার এক ক্রেতার কাছে পাঠানোর সময় বানিয়াচংয়ের বালিখাল এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকসহ জিরাগুলো জব্দ করে।

অন্যদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সীমান্ত এলাকা থেকে অভ্যন্তরে এই জিরাগুলো জব্দ করা হয়েছে। তবে ব্যবসায়ী আফজালুর রহমানের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো কথা না শুনেই তার মালামাল জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত পণ্যগুলো শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে রাখা হয়েছে। তিনি দ্রুত এই মালামাল ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে কয়েলের আগুনে দগ্ধ দম্পতি, জীবন রক্ষায় লড়ছেন বার্ন ইউনিটে

এলসির মাধ্যমে আমদানিকৃত জিরা জব্দ: মালামাল ফেরতের দাবিতে ব্যবসায়ীর আবেদন

আপডেট সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬