ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. আবু হানিফ সরকার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসবে) এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। তবে শর্ত থাকে যে, তাঁকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. আবু হানিফ সরকার দীর্ঘকাল ধরে শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তিনি ট্রেজারার পদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে কয়েলের আগুনে দগ্ধ দম্পতি, জীবন রক্ষায় লড়ছেন বার্ন ইউনিটে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. আবু হানিফ সরকার

আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬