ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের সরকারি নির্দেশনাকে ইসলামবিরোধী ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সম্প্রতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা এক সার্কুলারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সকল আলিয়া মাদরাসাকে ছাত্র ও ছাত্রীদের নিয়ে আলাদা ফুটবল দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। দেশের আলিয়া মাদরাসাগুলো ইসলামী আদর্শ ও শরয়ী বিধানের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, তাই এমন সিদ্ধান্ত মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে।

তিনি আরও অভিযোগ করেন যে, প্রশাসনের ভেতরে থাকা একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে। ক্ষমতার পরিবর্তন হলেও এই চক্রটি তাদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় রয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উসকানিমূলক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটক টানতে দুবাই সরকারের বড় ঘোষণা, বন্ধুকে আমন্ত্রণ জানালেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের

আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬