ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোদির প্রশ্নফাঁস-বিরোধিতার ঘোষণাকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বললেন কেজরিওয়াল

প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বলে কটাক্ষ করেছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন যে, প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানসহ একটি বিল আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। একইসঙ্গে এ ধরনের মামলার জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই কেজরিওয়াল এই মন্তব্য করেন।

একটি ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, ‘গত রাতে ১২টার সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, সোমবার সংসদে একটি বিল আনা হবে, যার মাধ্যমে প্রশ্নফাঁসের মামলায় দ্রুত বিচার আদালত গঠন করা হবে। এই আশ্বাস কতটা ফাঁপা, তা গতকালই প্রমাণ হয়ে গিয়েছে।’

কেজরিওয়াল আরও বলেন, ‘২০২৪ সালের নিট প্রশ্নফাঁস কাণ্ডের মূল হোতাকে সিবিআই আদালতে নির্দোষ ঘোষণা করেছে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যদি এ ধরনের তদন্তই করতে হয়, যদি আদালতে দেখানোর মতো কোনো প্রমাণই না থাকে, তাহলে দ্রুত বিচার আদালতের (ফাস্ট-ট্র্যাক কোর্ট) নাটক কেন?’

দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের মধ্যেই ত্রুটি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

মোদির প্রশ্নফাঁস-বিরোধিতার ঘোষণাকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ বললেন কেজরিওয়াল

আপডেট সময় : ০২:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬