ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শুক্রবার সকালে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে নৌসদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে। নৌপ্রধান গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আধুনিক প্রযুক্তি, সাবমেরিন ও ফ্রিগেট সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটক টানতে দুবাই সরকারের বড় ঘোষণা, বন্ধুকে আমন্ত্রণ জানালেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার

শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬