ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মুফতি ফয়জুল করিমের অনুষ্ঠানে অনুমতি দেয়নি কুবি প্রশাসন: নিরাপত্তা শঙ্কায় সিদ্ধান্ত, অনুমতি ছাড়াই আয়োজনের ঘোষণা ইশা’র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন ‘জুলাই শহীদদের’ স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের অংশগ্রহণের অনুমতি দেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না পেলেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ঘোষণা করেছে যে, প্রয়োজনে লিখিত অনুমতি ছাড়াই তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। বৃহস্পতিবার শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক গাজী শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, আগামী ২৫ জুলাই এই দোয়া ও ইসলাহী ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এতে প্রধান অতিথি হিসেবে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতি নির্ধারিত ছিল। সংগঠনটির দাবি, তারা অনুমতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রধান অতিথিকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেননি, বরং জানিয়েছেন যে ‘জুলাই এর কর্মসূচির’ অনুমতি দেওয়া হবে না।

শাখার নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তারা বলেন, তাদের আয়োজিত কর্মসূচি ছিল ধর্মীয় ও নৈতিকতামূলক, কোনো রাজনৈতিক সমাবেশ নয়। এমন কর্মসূচিতে বাধা দেওয়া শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগকে সংকুচিত করে বলে তারা মনে করেন।

নেতৃবৃন্দ আরও দাবি করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে কেবল এই অনুষ্ঠানের ক্ষেত্রে ‘রাজনৈতিক কর্মসূচির’ অজুহাতে অনুমতি না দেওয়া বৈষম্যমূলক বলে তারা মনে করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রশাসনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং দোয়া অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। শাখার সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি বলেন, ‘প্রয়োজনে লিখিত অনুমতি ছাড়াই কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়ার আয়োজন করবে ইশা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে কয়েলের আগুনে দগ্ধ দম্পতি, জীবন রক্ষায় লড়ছেন বার্ন ইউনিটে

মুফতি ফয়জুল করিমের অনুষ্ঠানে অনুমতি দেয়নি কুবি প্রশাসন: নিরাপত্তা শঙ্কায় সিদ্ধান্ত, অনুমতি ছাড়াই আয়োজনের ঘোষণা ইশা’র

আপডেট সময় : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬