ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজিবপুরে সন্তানের মুখ দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: হত্যা মামলার অভিযোগ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। মো. সাব্বির হোসেন (২০) নামের এই যুবক তার অনাগত সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। তার স্ত্রী লাকি আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় সাব্বিরের বাবা ফজল হক জোরপূর্বক গাছে তুলে দিয়ে হত্যার অভিযোগ করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজিবপুর উপজেলার বালিয়ামারী চরপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন বালিয়ামারী বাজারে একটি বট গাছের পাতা পাড়তে যান। অভিযোগ উঠেছে, বাজার পাড়া এলাকার রুবেল মিয়া (৩১) তাকে গাছে তুলে দেন। পাতা পাড়ার সময় গাছের একটি ডাল ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে সাব্বিরের বাবা ফজল হক জানান, তার অল্প বয়সী ছেলেকে জোর করে গাছে তুলে দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন। সাব্বিরের স্ত্রী লাকি আক্তারও একই অভিযোগ করে বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে বালিয়ামারী বাজারে গেলে রুবেল তাকে গাছে তুলে দেয়, এরপর বিদ্যুতের তারে লেগে তার স্বামী মারা যান।

সাব্বিরের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্বকে ইবাদত মনে করে পালনের আহ্বান জামায়াত আমিরের

রাজিবপুরে সন্তানের মুখ দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: হত্যা মামলার অভিযোগ

আপডেট সময় : ১০:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬