ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরাইল প্রেসক্লাব। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা এই মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীরের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, কালিকচ্ছ বাজারে একটি সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর সাংবাদিক মাসুদকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে, যা অত্যন্ত রহস্যজনক। তারা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবিলম্বে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
রিপোর্টারের নাম 

























