ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও পেশাগত মানোন্নয়নের তাগিদ: ডিআরইউকে শক্তিশালী করার আহ্বান

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের চিফ রিপোর্টাররা। তারা বলেছেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

রোববার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টারদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে ‘আমার দেশ’-এর এম আবদুল্লাহ সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ও জরুরিভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে ডিআরইউসহ সাংবাদিক সংগঠনগুলোকে এ দাবি জোরালো আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের পর সাংবাদিকদের বেতন বাড়েনি এবং নবম ওয়েজবোর্ডও বাস্তবায়ন হয়নি। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গৃহীত পদক্ষেপ অনুযায়ী সাংবাদিকদের অবসরভাতা ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। এম আবদুল্লাহ আরও বলেন, সদস্যরা ঐক্যবদ্ধ হলে ডিআরইউকে স্বাবলম্বী করা কঠিন হবে না এবং সাংবাদিকদের জন্য শক্তিশালী কল্যাণব্যবস্থা গড়ে তুলতে ডিআরইউকে ভূমিকা রাখার আহ্বান জানান।

‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সিদ্দিক ইসলাম আন্তর্জাতিক মানের সাংবাদিক গড়ে তুলতে এআই ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। ‘সংবাদ’-এর প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের বলেন, ডিআরইউ তার ঐতিহ্য ধরে রেখে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ‘ইত্তেফাক’-এর শামসুদ্দিন আহমেদ নতুন সাংবাদিক তৈরিতে সুশৃঙ্খল প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। ডিআরইউর সাধারণ সম্পাদক ও ‘সমকাল’-এর মসিউর রহমান খান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ডিআরইউকে পরিচালনা করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তনের অঙ্গীকার নতুন প্রধানমন্ত্রীর

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও পেশাগত মানোন্নয়নের তাগিদ: ডিআরইউকে শক্তিশালী করার আহ্বান

আপডেট সময় : ১০:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬