ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাতক্ষীরার জামায়াত এমপির ব্যক্তিগত ভিডিও ভাইরাল: দ্বিতীয় স্ত্রীর দাবি, চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত সোমবার রাত থেকে ছড়িয়ে পড়া এই ভিডিও ও সিসিটিভি ফুটেজে তাকে একজন তরুণীর সঙ্গে একটি কক্ষে দেখা যায়, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন যে, ভিডিওতে দেখা তরুণী এমপির দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার সকালে দলটির জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জানান, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে সম্পন্ন হয়েছে।’

এদিকে, এই ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজেও একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

এমপি আরও দাবি করেন যে, এই সময়ে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে চলে যান। এরপর তিনি ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করেন এবং ১ লাখ টাকা আদায় করেন। পরবর্তীতে তাদের ভাড়া করা গাড়িটিও আটকে রেখে দফায় দফায় কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন যে, দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ওবায়দুল্লাহই তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এমপি গাজী নজরুল ইসলামের দাবি, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মোছা. মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল।

এই ঘটনায় সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, গুচ্ছগ্রামে শোকের মাতম

সাতক্ষীরার জামায়াত এমপির ব্যক্তিগত ভিডিও ভাইরাল: দ্বিতীয় স্ত্রীর দাবি, চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬