ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের আত্মঘাতী ড্রোন হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সামরিক স্থাপনায় ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ইরানি ড্রোনগুলো কুয়েতের ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও ডিরেকশন-ফাইন্ডিং অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা আবাসনকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের দাবি, মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং শান্তি বজায় রাখার লক্ষ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আহমেদ আল-জাবের ও আলি আল-সালেম বিমানঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছিল। তেহরান মনে করে, এই অঞ্চলে মার্কিন কর্মকাণ্ড সন্ত্রাসবাদের শামিল, যা মোকাবিলা করা তাদের সামরিক দায়িত্বের অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের আত্মঘাতী ড্রোন হামলা

আপডেট সময় : ১০:১৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬