গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমানবাহিনীর হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা দ্রুত হতাহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা, তা জানতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















