ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের প্রতিক্রিয়ায় কাতারের তীব্র নিন্দা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর কাতার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের পাশাপাশি ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ রাখা এবং সামুদ্রিক চলাচলে বাধা দেওয়ার অভিযোগ এনেছে হুথিরা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো, বিশেষ করে ইয়েমেন বিষয়ক ২২১৬ নম্বর প্রস্তাব এবং লোহিত সাগরে চলাচলের অধিকার ও স্বাধীনতা বিষয়ক ২৭২২ নম্বর প্রস্তাব বাস্তবায়নে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। এই সঙ্গে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি দোহা পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবে ‘অবরোধ’ আরোপের হুমকি দিয়েছিল আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা। এই ঘটনার মাত্র কয়েক দিন পরেই তারা সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধের ঘোষণা দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের প্রতিক্রিয়ায় কাতারের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬