ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়: সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার ইরান সমর্থিত এই গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করে। হুতিদের এই পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

হুতিদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায্য ও নিপীড়নমূলক’ অবরোধ আরোপ করে রেখেছে, তার জবার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তারা তাৎক্ষণিকভাবে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধ কার্যকর করার কথা জানিয়েছে। তবে হুতিদের এই হুমকির বিষয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে টানা দশম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও দুই দেশই পর্দার আড়ালে পুনরায় কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি লোহিত সাগরের প্রবেশপথ বাব-এল-মান্দেব প্রণালিটি হুতিরা পুরোপুরি বন্ধ করে দিতে সক্ষম হয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ অন্তত ৭ শতাংশ কমে যেতে পারে। চলমান যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে হুতিদের এই নতুন ঘোষণা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়: সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

আপডেট সময় : ০৯:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬