ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভিভো ওয়াই৫০০: ১২০ হার্টজ ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসরে মসৃণ পারফরম্যান্সের স্মার্টফোন

স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও নির্ভরযোগ্য করতে ভিভো বাজারে এনেছে তাদের নতুন মডেল ভিভো ওয়াই৫০০। এই স্মার্টফোনটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজে অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এক অভাবনীয় সাবলীলতা প্রদান করে। এই স্মুথ অভিজ্ঞতার মূল চালিকাশক্তি হলো ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬।

ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫-কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এর ফলে ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহারকারীরা আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল ও মসৃণ অভিজ্ঞতা লাভ করেন। দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।

স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০-এ ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। ভিভো ল্যাবের পরীক্ষা অনুযায়ী, এই চিপসেট পূর্ববর্তী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স প্রদানে সক্ষম।

দেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জাতীয় পাহাড়ি কৃষি মিশন’ গঠন ও টেকসই সবুজ অর্থনীতির নতুন স্বপ্ন

ভিভো ওয়াই৫০০: ১২০ হার্টজ ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসরে মসৃণ পারফরম্যান্সের স্মার্টফোন

আপডেট সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬