প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ ‘পিক্সেল ওয়াচ ৫’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে আনুষ্ঠানিক উন্মোচনের আগেই এই নতুন পরিধেয় ডিভাইসের নকশা ও ফিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, নতুন এই ঘড়িটি পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও উন্নত ফিচার ও আধুনিক ডিজাইনে সমৃদ্ধ হবে।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিক্সেল ওয়াচ ৫ কালো, ধূসর, অলিভ এবং কোরাল—এই চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যেতে পারে। ঘড়িটির ডিজাইনে খুব বড় পরিবর্তন না এলেও এতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ ব্যবহারের জন্য একটি বিশেষ শর্টকাট বাটন যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি তাদের কব্জি থেকেই এআই সহকারীর সাহায্য নিতে পারবেন।
ডিভাইসটি ৪১ ও ৪৫ মিলিমিটার—এই দুটি আকারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এতে আল্ট্রা-ওয়াইডব্যান্ড এবং ওয়াই-ফাই ৬-এর মতো উন্নত সংযোগ প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। তবে নতুন ফিচারের পাশাপাশি এই ঘড়ির দাম আগের মডেলের তুলনায় প্রায় ৫০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























