ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কৃত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান। কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, হলের ক্যান্টিনের খাবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর করেন অভিযুক্তরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। রোববার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদের পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জয়ী ১১তম ফুটবলার রদ্রি

শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬