ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই শুরু হবে প্রতিরোধ’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা দেশের সাধারণ মানুষ রুখে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এমন কোনো চেষ্টা করা হয়, তবে উত্তরার সচেতন জনতা সবার আগে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বীরত্বগাথা স্মরণ করে তিনি বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এখান থেকেই স্বৈরাচার পতনের চূড়ান্ত লড়াই তীব্রতর হয়েছিল।

বক্তব্যে তিনি আরও বলেন, স্বৈরাচার ও তার দোসরদের বিচার নিশ্চিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একইসাথে তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেন এবং গণরায়ের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু অটোরিকশা চালক হত্যা ও ছিনতাই: ৩ জন গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

‘আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই শুরু হবে প্রতিরোধ’: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬