ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি ইসি ও আদালতের এখতিয়ার: রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং প্রার্থীদের যোগ্যতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী কারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, তা যাচাই-বাছাই করার দায়িত্ব কমিশনের। অন্য কোনো দল কী বলল, তা বিএনপির বিবেচ্য বিষয় নয়। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর রূপরেখা কী হবে, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দলের আগামী জাতীয় কাউন্সিলের বিষয়ে তিনি জানান, সম্মেলনের তারিখ এখনো চূড়ান্ত না হলেও খুব দ্রুতই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম. রাশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির ২০২৫ সালের বার্ষিক হিসাব বিবরণী হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই হবে প্রথম প্রতিরোধ: নাহিদ ইসলাম

নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি ইসি ও আদালতের এখতিয়ার: রিজভী

আপডেট সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬