ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত: ৫৩ হাজার টন পণ্য নিয়ে গোয়াদর বন্দরে বাংলাদেশি জাহাজ

আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান ব্রাদার্স-২’। সিঙ্গাপুর থেকে যাত্রা করে শনিবার বন্দরে পৌঁছানো এই জাহাজটিতে ৫৩ হাজার টনেরও বেশি প্রাইম স্টিল বিলেট রয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই বিশাল পণ্য চালানটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে। ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে, পণ্যগুলো প্রথমে গোয়াদর বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে। পরবর্তীতে অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করে তা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে।

গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ এই ঘটনাকে আঞ্চলিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক প্রতিকূলতা সত্ত্বেও গোয়াদর বন্দরের বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্দরটি নিজেকে একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং দক্ষ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করছে। এই ধরনের কার্যক্রম আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত: ৫৩ হাজার টন পণ্য নিয়ে গোয়াদর বন্দরে বাংলাদেশি জাহাজ

আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬