ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবি: সাগরে তিন দিন ভেসে থাকার পর ৫ জনের অলৌকিক উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় সাগরে প্রায় তিন দিন ভেসে থাকার পর পাঁচজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে, যা এ ঘটনাকে আরও হৃদয়বিদারক ও একই সাথে অলৌকিক করে তুলেছে। রোববার স্থানীয় উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

গত বুধবার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করার সময় ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ২৫ জনের একটি দলের অংশ ছিলেন তারা। প্রবল বাতাসের কারণে তারা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং বেঁচে থাকার জন্য মরিয়া চেষ্টা করেন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার এএফপিকে জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর তারা দড়ি দিয়ে জেরিক্যান এবং কর্কের টুকরোগুলো একত্রিত করে সেগুলোর ওপর ভেসে ছিলেন। শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে রেডিও বার্তার মাধ্যমে অবহিত করেন।

আরিফ আরও জানান, পর্যাপ্ত খাবার ও পানি ছাড়া কয়েক দিন সাগরে ভেসে থাকার কারণে উদ্ধারকৃতদের অত্যন্ত ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল। তবে তারা ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও ব্যাপক উদ্ধার অভিযান চলছে। এ কাজে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধান বিমান এবং একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

উদ্ধারকারীরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, নৌকাটির যাত্রী তালিকায় ৫০ জনের নাম ছিল। তবে, পরবর্তী যাচাইয়ে দেখা যায়, নৌকাটিতে মোট ৭৮ জন যাত্রী ছিলেন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এর আগে গত জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলে একটি নৌকা ডুবে তিনজন স্প্যানিশ পর্যটক নিহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবি: সাগরে তিন দিন ভেসে থাকার পর ৫ জনের অলৌকিক উদ্ধার

আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬