ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে বালু উত্তোলন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, আহত ২

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছাতিরচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাছুম আলী (৬৫) নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া গ্রামের যুবদলনেতা জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদীর সরফি কান্দা এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এই অবৈধ কর্মকাণ্ডে বাধা দেন বিএনপি নেতা কাছুম আলী, রমিজ উদ্দিন, হিরা মিয়া-সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছাতিরচর বাজার এলাকায় কাছুম আলী ও জুম্মনের দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে যুবদল নেতা জুম্মন ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র দা নিয়ে হামলা চালালে বিএনপি নেতা কাছুম আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন। এর জের ধরেই রাতে তাদের ওপর হামলা হয়, যাতে কাছুম আলী মারা যান এবং আরও দুজন আহত হন। ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন বলেন, বালু উত্তোলন নিয়ে কাছুম আলী ও যুবদল নেতা জুম্মনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার গভীর রাতে এই বিরোধ চরম আকার ধারণ করলে সংঘর্ষে রমিজ মেম্বারকে বাঁচাতে গিয়ে কাছুম আলী নিহত হন।

নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, কেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না, তা তিনি বুঝতে পারছেন না। এর পেছনে কী কারণ রয়েছে, সে সম্পর্কেও তিনি অবগত নন। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

কিশোরগঞ্জে বালু উত্তোলন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, আহত ২

আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬