ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বর্ষার দিনে মজাদার সব খাবার: কাঁঠালের বিচি কাবাব, কচুর লতি চিংড়ি ও শাপলা ইলিশের রেসিপি

বর্ষাকালে প্রকৃতি যেমন সজীব হয়, তেমনি খাবারের টেবিলেও আসে নতুনত্বের ছোঁয়া। এই মৌসুমে বাজারে পাওয়া যায় হরেক রকম সবজি, যা ভোজনরসিকদের জন্য নিয়ে আসে ভিন্ন স্বাদের আয়োজন। এবারের বর্ষার খাবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে সুইটি আক্তার নিয়ে এসেছেন কিছু ঐতিহ্যবাহী ও সুস্বাদু পদের রেসিপি।

কাঁঠালের বিচির কাবাব

উপকরণ: কাঁঠালের বিচি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ, বেসন ২ টেবিল-চামচ, ডিম ১টি এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁঠালের বিচির উপরের সাদা খোসা ফেলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে লাল খোসা ছাড়িয়ে পাটা বা ব্লেন্ডারে মিহি করে বেটে নিন, খেয়াল রাখবেন যেন বাড়তি পানি না থাকে। এবার কাঁঠালের বিচি বাটার সঙ্গে বেসন, ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। মিশ্রণটি খুব বেশি শক্ত বা নরম যেন না হয়, প্রয়োজনে আরও খানিকটা বেসন দিতে পারেন। এরপর হাতে সামান্য তেল মেখে কাবাবের আকৃতি দিন। একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো দুই পাশ লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার কাঁঠালের বিচির কাবাব।

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ

উপকরণ: লতি ১ আঁটি, মাঝারি চিংড়ি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরার গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো এবং পানি আধা কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিন। এরপর লতি কেটে ধুয়ে নিন। একটি কড়াইয়ে একে একে সব উপকরণ হাতে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিন। সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হলে নামিয়ে নিন। সবশেষে ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার লতি চিংড়ি।

শাপলা দিয়ে ইলিশ মাছ

উপকরণ: শাপলা ৭ থেকে ১০ পিস, ইলিশ মাছ ৫ টুকরো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি কাটা ৬টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা আধা টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে শাপলা বেছে ধুয়ে নিন। এবার ইলিশ মাছ হালকা ভেজে নিন। একটি কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক বহাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বর্ষার দিনে মজাদার সব খাবার: কাঁঠালের বিচি কাবাব, কচুর লতি চিংড়ি ও শাপলা ইলিশের রেসিপি

আপডেট সময় : ০৪:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬