ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাইয়ের শেষ নাগাদ শুরু হতে পারে অনলাইনে রিটার্ন দাখিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া দ্রুত শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য এই অনলাইন কার্যক্রম উন্মুক্ত করা হতে পারে। এ বছর আগাম রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা থাকায় করদাতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

এদিকে, করপোরেট প্রতিষ্ঠানের জন্য অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা চালু করতে কিছুটা সময় প্রয়োজন। এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, করপোরেট রিটার্নের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আপগ্রেডেশনের কাজ চলছে, যা সম্পন্ন হতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। এছাড়া, করদাতাদের ব্যাংকিং তথ্য স্বয়ংক্রিয়ভাবে রিটার্নে যুক্ত করার প্রযুক্তি নিয়েও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা নিরসনে যাত্রা শুরু করল ‘আদাফ’

জুলাইয়ের শেষ নাগাদ শুরু হতে পারে অনলাইনে রিটার্ন দাখিল

আপডেট সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬