ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট করেছেন যে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়ানোর ইচ্ছা তেহরানের নেই। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতাকে ইরান সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আকরামিনিয়া আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদা রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। যদি কোনো বিদেশি শক্তি ইরানের জাতীয় স্বার্থের ওপর আঘাত হানার চেষ্টা করে, তবে তার সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























