ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবিগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের পথে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে তৃতীয় কোনো পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের চট্টগ্রাম বিভাগের সঙ্গে পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র সংক্রান্ত জটিলতা নিরসনেও সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার তাদের সমস্যার সমাধানে পাশে আছে, তাই কোনো মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা নিরসনে যাত্রা শুরু করল ‘আদাফ’

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬