ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইরানের দ্বীপ দখলে মার্কিন সামরিক পরিকল্পনা ও বাস্তবতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন—ওয়াশিংটন কি ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে? গত মার্চে পেন্টাগনের খাগ দ্বীপ দখলের পরিকল্পনার খবরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দ্বীপ দখলের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেননি, যা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতার বিচারে ইরানের দ্বীপগুলোতে অভিযান চালানোর সক্ষমতা আমেরিকার রয়েছে। তবে কিংস কলেজের অধ্যাপক অ্যান্ড্রেয়াস ক্রিগ সতর্ক করে বলেছেন, দ্বীপ দখল করা সহজ হলেও তা ধরে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেশম বা হেনগামের মতো দ্বীপগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নাগালে থাকায়, এমন অভিযান বড় আকারের যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর প্রভাব এবং বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা নিরসনে যাত্রা শুরু করল ‘আদাফ’

ইরানের দ্বীপ দখলে মার্কিন সামরিক পরিকল্পনা ও বাস্তবতা

আপডেট সময় : ০২:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬