যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন পরিকল্পনা অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীদের ১ লাখ ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দেওয়ার নিয়ম চালুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। মূলত স্বল্প আয়ের দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন নিরুৎসাহিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, আবেদনকারী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিজের ব্যয়ভার বহনে সক্ষম কি না, তা নিশ্চিত করতেই এই বন্ডের প্রস্তাব করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই উচ্চ অঙ্কের জামানত সাধারণ আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। এর আগে বিভিন্ন ভিসা প্রক্রিয়ায় নানা বিধিনিষেধ আরোপের পর, এখন বন্ডের মাধ্যমে অভিবাসন সীমিত করার এই নতুন প্রস্তাবটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























