ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বীমা খাতে স্বচ্ছতা ফেরাতে ‘ইউনিক আইডি’ চালুর পরিকল্পনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বীমা খাতের গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ‘ইউনিক আইডি’ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে বিভিন্ন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের প্রায় সাত হাজার কোটি টাকার দাবি অনাদায়ী রয়েছে। বিশেষ করে সাতটি কোম্পানির কাছে আটকে থাকা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা উদ্ধারে কোম্পানিগুলোর সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া বীমা খাতে কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা নিরসনে যাত্রা শুরু করল ‘আদাফ’

বীমা খাতে স্বচ্ছতা ফেরাতে ‘ইউনিক আইডি’ চালুর পরিকল্পনা

আপডেট সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬