বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের শাবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিতরণ করা হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানো এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৬৫০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গোলাপ, টগর, বেলী ও গন্ধরাজসহ নানা প্রজাতির চারা রয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, এটি একদিকে যেমন নৈতিক শিক্ষার প্রসার ঘটাবে, অন্যদিকে ক্যাম্পাসের পরিবেশকেও সবুজ করে তুলবে।
রিপোর্টারের নাম 

























