ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নিরাপত্তা নিশ্চিতে জহুরুল হক হলে বসছে ৩২ সিসিটিভি ক্যামেরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করতে ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হল সংসদের উদ্যোগে সংগৃহীত এসব ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম বুধবার আনুষ্ঠানিকভাবে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

হল সংসদের ভিপি মো. আহসান হাবিব ইমরোজ জানান, হলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুতই ক্যামেরাগুলো স্থাপন করা হবে এবং আগামী সপ্তাহে আরও ১৬টি ক্যামেরা যুক্ত করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাবেক শিক্ষার্থীদের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। হলের প্রাধ্যক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশাসনিক সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

নিরাপত্তা নিশ্চিতে জহুরুল হক হলে বসছে ৩২ সিসিটিভি ক্যামেরা

আপডেট সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬