জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যা মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের সহযোগী ফারদীন আহম্মেদ আয়লান।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। জোবায়েদের সঙ্গে বর্ষার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ভয় থেকেই এই খুনের পরিকল্পনা করা হয়। গত বছরের ১৯ অক্টোবর আরমানিটোলার একটি বাসায় জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ৫০ জন সাক্ষী, সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করে এই অভিযোগপত্র দাখিল করেছেন। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
রিপোর্টারের নাম 
























