খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জের ধরে ওই দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭ জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আটজনকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি নয়জন আসামিকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন আদালত।
রিপোর্টারের নাম 
























