ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ প্রদান করেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। কিন্তু আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করেননি। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় এবং ২০২৫ সালের নভেম্বরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটি বিচারাধীন অবস্থায় সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আসামি কারাগারে আটক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

আপডেট সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬