ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. সোহাগ হাওলাদার। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ইউসুফ আকন নামে আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে পূর্ব শত্রুতার জেরে বেতমোর বাজারে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডিত ব্যক্তিরা পলাতক ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে শঙ্খ নদীর তীব্র ভাঙন: মুহূর্তেই বিলীন ৪ বসতঘর

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬