ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ঝুঁকি কমাতে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাদ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মতো অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে এসব খাদ্যের ভূমিকা অনস্বীকার্য। এ ঝুঁকি মোকাবিলায় খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ (FOPL) চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে। প্যাকেটের গায়ে লবণ, চিনি ও চর্বির পরিমাণ স্পষ্ট করে লেখা থাকলে ভোক্তারা সচেতন হওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এফওপিএল সংক্রান্ত প্রবিধানমালা চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে, যা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ঝুঁকি কমাতে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আপডেট সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬