আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর সাম্প্রতিক এক গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রতি ১৩ জন নারীর মধ্যে একজন ৪০ থেকে ৪৫ বছর বয়সের আগেই মেনোপজের শিকার হচ্ছেন, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে স্বাভাবিক নয়। বিএমজে গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অকাল মেনোপজের হার কিছুটা বেশি।
বিশেষজ্ঞদের মতে, মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার স্বাভাবিক সময় সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর। এর আগেই মাসিক বন্ধ হয়ে গেলে নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখা দেয়, যা হৃদরোগ, হাড়ক্ষয় বা অস্টিওপোরোসিস, স্মৃতিভ্রংশ এবং দীর্ঘমেয়াদী বিষণ্নতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ৪৪টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। অকাল মেনোপজের এই প্রবণতা নারীদের সামগ্রিক জীবনমান ও স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন গবেষকরা।
রিপোর্টারের নাম 























