পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার পরীক্ষা শেষে পিরোজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্রদলের প্রতিনিধিদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্ত হয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
রিপোর্টারের নাম 






















